Latest Notice:

বিদ্যালয় পরিচিতি

বাংলাদেশের সর্বদক্ষিণে সুন্দরবনের কোল ঘেঁষে অবস্থিত শ্যামনগর উপজেলা। উপজেলার দক্ষিণ-পশ্চিম অংশে রমজান নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাতড়াখোলা গ্রামের একটি মনোরম পরিবেশে পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়টি ইং ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর কতৃক ০১/০১/২০০১ সালে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।বর্তমানে বিদ্যালয়টিতে ৩৫০ জনের অধিক শিক্ষার্থী অধ্যায়নরত আছে।প্রতিষ্ঠানটির পাবলিক পরীক্ষার ফলাফল সহ অন্যান্য শ্রেণী পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক। ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা মেধাতালিকায় অত্র বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী ১ম,২য় এবং ৩য় স্থান অধিকার করে।ইহা ছাড়া ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডের ক্রমানুযায়ী অত্র উপজেলায় বিদ্যালয়টি ৩য় স্থান লাভ করে।বিদ্যালয়টি অত্র এলাকায় শিক্ষার আলো বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।এলাকার জনসাধারণ বিদ্যালয়টির শিক্ষক মন্ডলীসহ পরিচালনা পর্ষদের প্রতি খুবই আন্তরিক।

MISSION
VISION
OBJECTIVES

সভাপতি মহোদয়ের বাণী

পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়, বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।এই প্রতিষ্ঠান টি ইতিমধ্যে দেশের জন্য সুনাগরিক গড়ে তুলে সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।সেই থেকে আজ অবধি বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।আমি জেনে অত্যন্ত খুশী হয়েছি যে, বিশ্বের সাথে নিজেদের পরিচিত করতে তারা একটি ওয়েবসাইট চালু করেছে।তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়কে আরো সামনের দিকে এগিয়ে নিতে এই ওয়েবসাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।একটি সম্ভাবনাময় জাতি গঠনে এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে-এ আমার বিশ্বাস।

মো: আরশাদ আলী মোড়ল
সভাপতি
পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়
শ্যামনগর,সাতক্ষীরা


প্রধান শিক্ষকের বাণী

পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়টি মেধাবী বিজ্ঞানমনষ্ক এবং সুন্দর জাতি গঠনের লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য প্রতিষ্ঠানের মত এই প্রতিষ্ঠানটিও শিক্ষাদানের মহান ব্রতকে সামনে রেখে সরকারের জাতীয় শিক্ষানীতির আলোকে ইং ১৯৯৫ সাল থেকে আত্নপ্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার শুরু থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজনীতি, সন্ত্রাস ও ধুমপান মুক্ত। এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি সুশৃঙ্খল ও প্রগতিশীল শিক্ষার্থী গড়ে তুলতে দৃঢ় সংকল্প। প্রতিষ্ঠানটির শ্রেণি কক্ষগুলো আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা সমৃদ্ধ। পাঠ পরিকল্পনা অনুযায়ী সহজ পদ্ধতিতে শিক্ষার্থীদের সময় উপযোগী করে ক্লাসে পাঠদান করা হয়ে থাকে। নিয়মিত ক্লাস টেস্ট, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা এবং অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও অগ্রগতির মূল্যায়ন করা হয়ে থাকে। এখানে পাঠ্য বইয়ের পাশাপাশি সহশিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। অবসর সময়ে পড়াশুনার সুবিধাসহ পত্রিকা, সাধারন জ্ঞান ও পাঠ্য সহায়ক পুস্তক সমৃদ্ধ পাঠাগার আছে। এখানে শ্রেণি শৃংখলা ও ছাত্র-শিক্ষক সম্পর্ক চর্চা ছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে নিয়মিত কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক অনুষ্ঠান ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়ে থাকে। অত্র প্রতিষ্ঠানে কালচারাল ক্লাব, স্পিকিং ক্লাব, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব ও সায়েন্স ক্লাবের মাধ্যমে প্রশিক্ষন দিয়ে শিক্ষার্থীদেরকে বর্তমান প্রতিযোগিতামূলক পরিবেশের উপযোগী করে গড়ে তুলতে সহযোগিতা করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়ে থাকে। আমাদের উদ্দেশ্য পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও আদর্শ দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলা।

মো: নুরুল হক
প্রধান শিক্ষক
পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়
শ্যামনগর,সাতক্ষীরা

Events and Achievements

Our Location